রাজনীতিতে জড়িয়ে গোলআলু পেয়েছি: মাওলানা মুহিউদ্দীন খান
তামীম রায়হান
মাওলানা মুহিউদ্দীন খান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কৈশোরে আমি বারবার তার কাছে গিয়েছি। শিখেছি। সর্বশেষ ২০১৩ সালের রমজান মাসে এক দুপুরে গিয়েছিলাম। তখনই এ ছবিটি তোলা।
তিনি তখন বিছানায় শোয়া। অসুস্থ এবং ক্লান্ত। কিন্তু কণ্ঠ ছিল সজীব এবং তাঁর ভেতরের জগত তখনও প্রাণবন্ত। আমার একটি বইয়ের জন্য তথ্যসংগ্রহে গিয়েছিলাম। তিনি আমাকে ঘণ্টা দুয়েক সময় দিলেন।
আমার খুঁটিনাটি অনেক প্রশ্নের উত্তর দিলেন। অপ্রাসঙ্গিক প্রশ্নে জানতে চেয়েছিলাম, রাজনীতিতে জড়িয়ে কী পেয়েছেন এই জীবনে? হাসিমুখে আঙুল গোল করে দেখিয়ে বলেছেন, গোলআলু পেয়েছি। জিজ্ঞেস করেছিলাম, সুস্থ হলে প্রথমে কী করতে চান? তিনি বলেছিলেন, জীবনের খেলাঘরের বাকি অংশটুকু লিখে যেতে চাই। আজ থেকে মহীরুহতুল্য এই প্রাজ্ঞজন নাম লেখালেন ইতিহাসের পাতায়। তার পরকাল শান্তিময় হোক মহান দয়াময়ের করুণাছায়ায়। যতদিন কুরআন আছে, কুরআনের তাফসির মাআরিফুল কুরআনের বাংলা অনুবাদ আছে, ততদিন তিনি স্মরণীয় হয়ে থাকবেন তার এই মহান কর্মের মধ্য দিয়ে।
তামীম রায়হান: কাতার প্রবাসী তরুণ সাংবাদিক ও লেখক
নিউজওয়ান২৪.কম/এসএল
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ