রবিবার রাতে জেনেভা যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
সুইজারল্যান্ডের জেনেভায় বিনিয়োগ ও নিরাপত্তা বিষয়ে দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য রবিবার দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতিকে বহনকারী অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন।
সফরকালে রাষ্ট্রপতি ২০তম ‘গ্লোবাল লিডারস ইনভেস্টমেন্ট সামিট’ এবং ‘হোম ল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরাম’র ২০তম বার্ষিক অধিবেশনে যোগ দেবেন।
এবার ২২ থেকে ২৬ অক্টোবর আয়োজিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৮-এ যোগ দেয়ার জন্য ১৬০ দেশের পাঁচ হাজারের অধিক অংশগ্রহণকারী জেনেভায় মিলিত হবেন।
অন্যদিকে, হোম ল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের ২০তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৭ অক্টোবর।
পাঁচ দিনের জেনেভা সফর শেষ করে রাষ্ট্রপতি হামিদ ২৭ অক্টোবর দেশে ফিরে আসবেন বলে প্রেস সচিব জানিয়েছেন।
নিউজওয়ান২৪/টিআর
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ