যা দেখবেন তাই লিখবেন: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বিভিন্ন গণমাধ্যমের মালিক-সম্পাদকদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার অনুরোধ-যা দেখবেন, যা শুনবেন, তাই লিখবেন।
শনিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এর কারণ হিসেবে সেতুমন্ত্রী বলেন, গতকাল (শুক্রবার) ১৪ দলের সমন্বয়ক আমাকে বলেছেন, তারা কর্মী সমাবেশ করছেন। কিন্তু আপনারা একে সমাবেশ বলছেন। কেন? সমাবেশ বানিয়ে বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি আমরা করব না। পাল্টা-পাল্টি করলে কি আমরা নাট্যমঞ্চে করব? এটা সমাবেশ নয়, এটা হচ্ছে কর্মী সমাবেশ। এসব বিষয় বিভ্রান্তি তৈরি করে।
রাস্তা অবরোধ করে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান সবার জন্য উন্মুক্ত। সেখানে প্রয়োজনে মুক্তমঞ্চ করে দেয়ার কথাও বলেছেন। সেখানে যার যা খুশি বলতে পারবেন, দরকার হলে মাইকও ফিট করে দেবো আমরা।
সভা-সমাবেশের অনুমতি সরকারি দলকেও নিতে হয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন টিভিতে টক শোর বিষয় হয়েছে- সভা-সমাবেশের অনুমতি লাগবে কেন? উপস্থাপকও বলছে অনুমতি। কিন্তু এ সাবজেক্টটাই বা কেন? পুলিশের অনুমতি শুধু বিরোধী দল নয়, সরকারি দলকেও নিতে হয়। আমরা ক্ষমতাসীন দলও অনুমতি নিই। এটাই নিয়ম।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল জাতিসংঘের নিচের সারির কর্মকর্তার সঙ্গে দেখা করেছিলেন। এসে বলেছিলেন, জাতিসংঘ নাকি তাদের পক্ষে দাঁড়াবে।
এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, গতকাল (শুক্রবার) শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জাতিসংঘের মহাসচিব বলেছেন, বাংলাদেশে আজ যে পরিস্থিতি বিরাজমান এ জন্য শেখ হাসিনার সরকার ও জনগণের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে সহযোগিতা করবেন। বিষয়টি দেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমেে এসেছে।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ