যশোরে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্সে’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ এর উদ্বোধন করেছেন। এর আগে বেলা ১১টার দিকে বিমান বাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে যশোরের বিমান ঘাঁটিতে পৌঁছান তিনি। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানসেনা প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১০৫ এজেটিইউ এর কার্যক্রম উদ্বোধন করবেন।
তবে যশোরে আসলেও এবার আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোর শহরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে।
এর আগে সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোরে আসেন তিনি। সে সময় যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন। ভাষণের আগে তিনি ভৈরব নদ খনন, কপোতাক্ষ নদীর জলাবদ্ধতা দূরীকরণসহ ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঈদগাহ ময়দান থেকেই এসব প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়