মুজিববর্ষ উপলক্ষে বাড়তি ব্যয় না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী ঢাকায় তার কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন-ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের অনুষ্ঠান উপলক্ষে মন্ত্রণালয়গুলোকে বাড়তি ব্যয় না করার নির্দেশ দিয়েছেন। সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে নিজ নিজ মন্ত্রণালয়ের একটি কর্মসূচিকে মুজিববর্ষের কর্মসূচি হিসেবে দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে বড় বাজেটের কর্মসূচি না নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
খন্দকার আনোয়ারুল ইসলাম এক প্রশ্নের জবাবে বলেন, মন্ত্রিসভার বৈঠকের পর অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন- যারা অবসর ভাতা পান তারা যাতে ঘরে বসে নিজের ব্যাংক অ্যাকাউন্টে এ ভাতা পেতে পারেন, সে জন্য অর্থ বিভাগ একটি কর্মসূচি নিয়েছিল আগেই। সেটিকে মুজিববর্ষের কর্মসূচি হিসেবে দেখানো হচ্ছে। এ জন্য আলাদা খরচ করা লাগবে না। আর বাড়তি খরচ করা লাগবে এমন কর্মসূচি মুজিববর্ষে পরিহার করতে হবে।
মুজিববর্ষ উপলক্ষে করা জাতীয় কমিটির কর্মসূচি বাস্তবায়নের জন্য তার নেতৃত্বে একটি বাজেট কমিটি গঠন করা হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মূলত খরচ সমন্বয় করতেই বাজেট কমিটি করা হয়েছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় ব্যানারে কিছু কর্মসূচি নেয়া হয়েছে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশ দেয়া আছে, জাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে এ দলীয় কর্মসূচি পালন করতে হবে।
নিউজওযান২৪.কম/এমজেড
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়