মাঝ নদীতে আটকা ৫ ফেরি, দুর্ভোগে যাত্রীরা
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর
ফাইল ছবি
পদ্মায় চায়না চ্যানেলে ড্রেজারের পাইপ স্থাপনের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মাঝ নদীতে পরিবহন ও যাত্রীবোঝাই ৫টি ফেরি আটকে পড়েছে।
কাওড়াকান্দি ফেরি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, সকাল থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের চায়না চ্যানেলে ড্রেজারের পাইপ স্থাপন কাজ শুরু হয়েছে। যার ফলে এ রুটে লঞ্চ, স্পিড বোট ও ফেরিসহ সকল নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে। আজ সকাল ১১ টার কিছু পর থেকেই মাঝ নদীতে পরিবহন ও যাত্রীবোঝাই ৫টি ফেরি আটকে আছে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাঝ নদীতে চায়না কোম্পানি পদ্মার মধ্যে উত্তর দক্ষিণ বরাবরে নদীর চ্যানেল তৈরি করে পদ্মা সেতুর কাজ করছে। ওই চ্যানেল অতিক্রম করে এই রুটে ফেরি চলাচল করতে হয়। চ্যানেলে পাইপ স্থাপন করার কারণেই মূলত সকল নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। তবে এ ব্যাপারে চায়না কর্তৃপক্ষের সাথে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়