ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

মহাখালী থেকে ৫ অপহরণকারী গ্রেফতার, অপহৃত উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:২৯, ১৯ এপ্রিল ২০১৬   আপডেট: ১০:০৩, ২০ এপ্রিল ২০১৬

র‌্যাবের অভিযানে আটক পাঁচ অপহরণকারী

র‌্যাবের অভিযানে আটক পাঁচ অপহরণকারী

ঢাকা: রাজধানীর মহাখালী থেকে মঙ্গলবার অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে রর‌্যাব। এসময় আটক করা হয়েছে পাঁচ অপহরখারীকে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ছয় রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুম নিউজওয়ান২৪.কমকে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির নাম আলমগীর (৩০)। মোটা অংকের মুক্তিপণের দাবিতে মহাখালীর কুখ্যাত সন্ত্রাসী চশমা শরীফ, মোল্লা মাসুম, সেলিম মোল্লা, রাজু ও শাহীন তাকে অপহরণ করেছিল।

তিনি আরও জানান, গত সোমবার বিকাল ও রাতে একাধিক অভিযানে অপহরণকারীদের আটক ও অপহৃত আলমগীরকে উদ্ধার করা হয়। অভিযান শেষ হয় রাত ১১টার দিকে।

দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

নিউজওয়ান২৪.কম/একে

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত