ভারতে অবৈধ বাংলাদেশির খবর ভিত্তিহীন
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের খবর উড়িয়ে দিয়ে তিনি বলেন, এটা তাদের পলিটিক্স।
স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমি তো মনে করি না যে, আমাদের কোনো অবৈধ বাংলাদেশি সেখানে আছে। আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট মজবুত; তারা সেখানে গিয়ে কেন অবৈধ হবে?’
বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে তার কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী বলেছেন কাউকে ফেরত পাঠানোর চিন্তা তাদের নেই।
দেশের নির্বাচন কমিশন মু্ক্ত ও স্বাধীন একটি প্রতিষ্ঠান বলে দাবি করেন শেখ হাসিনা। দেশে একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন অনুষ্ঠান হওয়ার ব্যাপারে আশাবাদ তার।
ঋণ খেলাপির সংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেছিলেন সেনাশাসক জিয়াউর রহমান।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে ভয়েস অব আমেরিকা প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়। প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারে দেশের নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, উন্নয়ন, বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক এসব বিষয় উঠে আসে।

অর্থনৈতিক সমৃদ্ধির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সঠিক পরিকল্পনায় এগিয়ে চলছে বাংলাদেশের অর্থনীতি। জিডিপির প্রবৃদ্ধি আজ সাড়ে ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। দেশের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে।
ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত রকমের সুযোগ দেয়ার, আমরা তাদের সেক্টরকে দিয়ে দিচ্ছি। তবে কাজ করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো যে কথাগুলো আসে, হ্যাঁ সে সমস্যা হয়তো থাকতে পারে। কিন্তু সেই সমস্যা কি আমার অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারছে? তা তো পারছে না।
ডেইলি বাংলাদেশ/এসআই
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ