বৈঠকে বসে তথ্য পাচার, সংযোগ ছিল লন্ডনে!
নিউজ ডেস্ক
বি. চৌধুরীর বাসায় যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠকের ভেতর একটি ফোন লন্ডনে যুক্ত আছে এমন অভিযোগ উঠলে সব নেতার ফোন জড়ো করে বাইরে এনে রাখা হয়। ছবি- সংগৃহীত
যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় গতকাল যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা বৈঠকে বসেন। সবকিছু চলছিল ঠিকঠাক, হঠাৎই আলোচনায় ছেদ ঘটে গেলো। আলোচনা সবে এগিয়েছে, মত-মন্তব্য জানাচ্ছিলেন আমন্ত্রিত নেতারা, এরইমধ্যে যুক্তফ্রন্ট- জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক স্থগিত করে দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান।
বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সবেমাত্র বৈঠক জমে উঠেছে, এরই মধ্যে বি. চৌধুরীর ছেলে মাহী বি. চৌধুরীর কাছে বাইরে থেকে কোেনা তথ্য আসায় তিনি বৈঠক থেকে বের হয়ে যান। একটু পরে আবােরা বৈঠক কক্ষে ঢুকে ইশারায় বি চৌধুরীকে বাইরে ডেকে নিয়ে যান তিনি।
সূত্র জানায়, বাবা-ছেলের কথোপকথন শেষে বৈঠক কক্ষে বি. চৌধুরী ও মাহি বি. চৌধুরী ঢুকে আমন্ত্রিত নেতাদের মোবাইল ফোন কক্ষের বাইরে রাখার অনুরোধ করেন। এরপর নেতাদের কাছ থেকে প্রায় ১০-১২টি ফোন পাশের কক্ষে এনে রাখা হয়। তবে ওই বৈঠকে অতিথি হিসেবে আসা এক নেতা জানান, তার সঙ্গে ফোন নেই। কিন্তু, এতে নিশ্চিত হতে পারেননি বৈঠকটির আয়োজক বি. চৌধুরী। আবারো কয়েক মিনিট চলার পর বৈঠক স্থগিত করে দেন বি চৌধুরী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বৈঠক শেষ হওয়ার পর বি. চৌধুরীকে বৈঠক স্থগিত করার কারণ জানতে চাইলে বলেন, আলোচনা আবারো হবে। জেএসডির নেতা তানিয়া রব বলেন, দুটো দাওয়াত আছে, তাই দ্রুত শেষ করা হয়েছে।
তবে বৈঠক তড়িঘড়ি করে শেষ করার মূল কারণ অন্য কিছু কিনা তা নিয়ে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে শুরু হয় কানাঘুষা।
বৈঠকের সময় রাষ্ট্রপতির বাসায় উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, উপস্থিত নেতাদের মধ্যে একজনের ফোন বৈঠককালীন সময়ে লন্ডনের একটি নম্বরে যুক্ত ছিল এমন তথ্য পরিবারের একজন মাহি বি. চৌধুরীকে জানিয়ে দেন। এরপর তিনি বি. চৌধুরীকে বিষয়টি অবহিত করেন। পরে বৈঠক কক্ষে ঢুকে মাহি বি. চৌধুরী লন্ডনের একটি ফোনে কারও ফোন যুক্ত থাকার তথ্য জানালে বি. চৌধুরী সব ফোন বন্ধ করে বাইরে রেখে দেয়ার জন্য নেতাদের অনুরোধ করেন। ইউকে’র যে নম্বরে বৈঠকের ভেতরের ফোনটি সংযুক্ত ছিল সেটির নম্বরের শুরুতে +৪৪ ছিল।
তবে এ বিষয়ে জোটের শীর্ষ কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।
বৈঠকে অংশ নেয়া একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বৈঠকের মাঝামাঝি সময়ে এসে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী জানান, এখানের একটি মোবাইল নম্বর থেকে লন্ডনে কানেক্ট করা আছে। আর এরপরই সবার ফোন চাওয়া হলে আমরা সবাই ফোন জমা দিয়ে দেই।’
বি. চৌধরীর বাসায় যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক
ওই ফোনটি বৈঠকে অংশ নেয়া কোন নেতার ফোন থেকে করা এবং লন্ডনে ফোনের ওপাশে কে ছিলেন সে সম্পর্কে কোনও মন্তব্য করেননি মাহি বি. চৌধুরীসহ বৈঠকে উপস্থিত নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে মাহী বি চৌধুরী কাছে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
পরে বিষয়টি নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, এটা তো আলাপের বিষয় না। আজকে স্টিয়ারিং কমিটি হওয়ার কথা ছিল। কিন্তু বি. চৌধুরী চাইছেন বিএনপির দাবিগুলো কী আসে, সেটা দেখার পর এ বিষয়ে আলাপ হবে।
যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার একাধিক নেতার কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা মন্তব্য করতে রাজি হননি।
বারিধারায় বি চৌধুরীর বাসায় অনুষ্ঠিত বৈঠকে জেএসডির সভাপতি আসম রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আবম মোস্তফা আমীনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতিনিধি হিসেবে পর্যবেক্ষক হিসেবে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর সমাবেশের মধ্য দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে, বিএনপি আশা করে এ প্রক্রিয়া এগিয়ে যাবে। তথ্যসূত্র- বাংলাট্রিবিউন
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ