বিমানযাত্রীদের নিরাপত্তায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
নিউজ ডেস্ক
ফাইল ছবি
বিমানের যাত্রী সুরক্ষায় আন্তর্জাতিক সূচকের সবগুলো ক্যাটাগরিতেই ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ।
আন্তর্জাতিক বিমান পরিবহনের নিয়ন্ত্রক আইকাও (ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন)-এর রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।
রিপোর্টে বলা হয়েছে, যে আটটি ক্যাটাগরির ভিত্তিতে সুরক্ষার বিষয়টি যাচাই করা হয়, তার মধ্যে পাঁচটিতে ভারতের প্রাপ্ত নম্বর আন্তর্জাতিক গড়ের তুলনায় কম। অন্যদিকে বাংলাদেশ সাতটি ক্যাটাগরিতেই আন্তর্জাতিক গড় থেকে এগিয়ে।
আইকাও এর রিপোর্ট অনুযাযী, দুর্ঘটনা তদন্ত ক্যাটাগরিতে ভারত পেয়েছে ৩২.৩৫% স্কোর। যেখানে বাংলাদেশের স্কোর ৬৪.১৩%।
লাইসেন্সিং ক্যাটাগরিতে ভারতের স্কোর ২৬.০৪%, আর বাংলাদেশের স্কোর ৭৭.২২%। অথচ এ ক্যাটাগরিতে বৈশ্বিক গড় ৭২.৫%।
অন্য ৬ ক্যাটাগরিসহ আট ক্যাটাগরির সব ক’টিতেই ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।
গত সেপ্টেম্বরে ভারতের জেট এয়ারওয়েজের মুম্বাই-জয়পুর বিমানের ভিতরে কেবিনের বায়ুচাপ ঠিক না থাকায় যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে ওড়ার মুখে তিরুচিরাপল্লি বিমানবন্দরের পাঁচিলে ধাক্কা মেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের ক্ষতি হয়।
সূত্র: জি-বিজ ও আনন্দবাজার।
নিউজওয়ান২৪/এমএম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ