বিএনপি আন্দোলন জমাতে লাশ ফেলতে চায়
নিজস্ব প্রতিবেদক
ওবায়দুল কাদের
বিএনপি আন্দোলন জমাতে উসকানি দিয়ে লাশ ফেলতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এমন কিছু হলে সরকার দায়ী থাকবে না।
শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমরা কাউকে ভয় পাই না। হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ নেই।
তিনি বলেন, বিএনপি আবারও ২০১৩-১৪ সালের মতো সহিংসতা করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে। তাদের উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না।
সড়ক দুর্ঘটনা ও যানজটের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, আইন করেছি ৩ চাকার গাড়ি মহাসড়কে চলতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা। যখন যেই পথে যাই, শুনি সব পরিষ্কার। কিন্তু আমি রাস্তা অতিক্রম করার পর আবার সেই পুরোনো চিত্র। খবর নিয়ে জানতে পারি, অমুক জনপ্রতিনিধি গাড়ি চলতে দিয়েছেন। কেন চলবে? নিশ্চয়ই ওনার কোনো স্বার্থ আছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, ৫ বছর ছিলাম প্রতিমন্ত্রী, এবার ১১ বছর হয়ে গেল পূর্ণমন্ত্রী। কখনও কারও কাছ থেকে কোনো কমিশন নেইনি।
ওবায়দুল কাদের বলেন, আগের চেয়ে দুর্ঘটনা কমলেও মৃত্যুর হার বাড়ছে। এটাই হলো বাস্তবতা। আজ বাংলাদেশে এতো আন্ডার পাস, ওভার পাস, মেট্রোরেল, পদ্মা সেতু, টানেল সবই হচ্ছে। কিন্তু শৃঙ্খলা না থাকলে সাফল্য ম্লান হয়ে যাবে।
নিউজওয়ান২৪.কম/রাজ
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়