বাড়ছে না গ্যাসের দাম
নিউজ ডেস্ক
ফাইল ছবি
গ্যাসের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংস্থাটির সদস্য রহমান মোরশেদ, আবদুল আজিজ খান ও মাহবুব উল হক ভুইয়া।
এর আগে বিইআরসি সূত্র জানায়, আবাসিক ও সিএনজি অটোরিকশা শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে দাম বাড়ছে না। মূলত শিল্প এলাকার ক্ষেত্রেই এ দাম বাড়ানো হচ্ছে।
গত ১৫ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানিয়েছিলেন, উচ্চমূল্যের এলএনজির (তরল প্রাকৃতিক গ্যাস) দাম সমন্বয় করতে নির্বাচনের আগে আবাসিক বাদ দিয়ে অন্য সব খাতে গ্যাসের দাম বাড়াতে যাচ্ছে সরকার।
গত সপ্তাহে বিইআরসি গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত চায়। গত ৭ অক্টোবর কমিশনের চেয়ারম্যান এ বিষয়ে সিদ্ধান্ত জানতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সিদ্ধান্ত ছিল বিকেলে ফিরে এসে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেবেন।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে কোনো ধরনের গ্যাসের দাম না বাড়ানোর বিষয়ে নির্দেশনা দেন। ফলে ওইদিন সংবাদ সম্মেলন বাতিল করে কমিশন।
নিউজওয়ান২৪/এমএম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়