বাংলাদেশের নির্বাচন নিয়ে ট্রাম্প প্রশাসনের বার্তা
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
নিউইয়র্ক সফরত বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের কাছে এই বার্তা পৌছে দেন মার্ক গ্রিন। মার্ক গ্রিন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-ইউএসএআইডি’র পরিচালক।
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এই দুই কর্মকর্তা একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করেন দুই কর্মকর্তা।
বৈঠক শেষে মার্কিন প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, ‘পরিচালক বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের অঙ্গীকার পূরণের মার্কিন প্রত্যাশার ওপর জোর দিয়েছেন যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।’
মুসলিম রোহিঙ্গা শরণার্থী প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের অব্যাহত সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, শরণার্থীদের জন্য জরুরি সহায়তা ও স্থানীয় জনগণের প্রচেষ্টা উভয়ের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা তথা একাত্মতা প্রদর্শন অব্যাহত থাকবে।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ