বাংলাদেশে নয়া পাকিস্তানি হাইকমিশনারকে প্রত্যাখান?
নিউজ ডেস্ক
ফাইল ছবি
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী অবসরে গেলেও এখন পর্যন্ত নতুন হাইকমিশনার নিয়োগ হয়নি। এজন্য অবশ্য বাংলাদেশকেই দায়ী করেছে পাকিস্তান।
দেশটির অন্যতম গণমাধ্যম ডেইলি টাইমসের এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে। নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ডেইলি টাইমস বলেছে, রাফিউজ্জামান সিদ্দিকীর মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন হাইকশিনার হিসেবে সাকলাইন সায়েদাকে মনোনীত করে নিয়োগের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচয়পত্র পাঠিয়ে সম্মতি চাওয়া হয়। কিন্তু বাংলাদেশ কোনো সিদ্ধান্ত জানায়নি।
পরে এ বিষয়ে জানতে চেয়ে একাধিকবার কূটনৈতিক পত্র (নোট ভারবাল) দেয়া হলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারও কোনো জবাব দেয়নি বলে জানায় ডেইলি টাইমস।
এ বিষয়ে বাংলাদেশে সর্বশেষ দায়িত্ব পালন করা পাকিস্তানি হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী ডেইলি টাইমসকে বলেছেন, ‘হাইকমিশনার নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সর্বোচ্চ এক মাসের মতো লাগে। এতদিনেও বিষয়টির সুরাহা হয়নি, এর মানে বুঝতে হবে- বাংলাদেশ পাকিস্তানের নতুন হাইকমিশনারকে প্রত্যাখ্যান করেছে।’
রাফিউজ্জামান সিদ্দিকী আরো বলেন, ‘এটা খুব স্বাভাবিক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি ছাড়া বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।’
বাংলাদেশে নিযুক্ত সর্বশেষ পাকিস্তানের হাইকমিশনার আরো বলেন, ‘এর সুরাহা হতে হয়তো আরো কিছু সময় লাগবে কিন্তু তা দুদেশের সম্পর্কের জন্য মোটেও ভালো কিছু বয়ে আনছে না।’
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক গত কয়েক বছর ধরে শীতল অবস্থায় রয়েছে। বিভিন্ন অভিযোগে ২০১৫-১৬ সালে পাল্টাপাল্টিভাবে উভয় দেশই একে অপরের কূটনীতিককে বহিষ্কারও করে।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ