ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

বঙ্গবন্ধুর খুনিরা কে কোন দেশে তা সনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাজা খবর ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ১৫ আগস্ট ২০১৭  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল : ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল : ফাইল ফটো

বঙ্গবন্ধুর খুনিরা কে কোন দেশে আছে তা সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারীরা কে কোথায় আছে মোটামুটি আমরা সনাক্ত করেছি। তাদেরকে দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সাথে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা চলছে।’

তিনি বলেন, শিগগিরই নূর চৌধুরীসহ তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে এবং আদালতের রায় আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা খুঁজে বেড়াচ্ছি খুনিদের কার কোথায় কোন সম্পত্তি আছে সেগুলোকে আমরা বাজেয়াপ্ত করবো।

নিউজওয়ান২৪.কম

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত