ফের ভারতের বিরোধিতায় পাকিস্তান
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
ভারতের কাছে ড্রোন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আর তারই ঘোর বিরোধিতা করেছে পাকিস্তান।
তাদের বক্তব্য এর অপব্যবহার করতে পারে ভারত।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত আমেরিকাকে ড্রোনের জন্য অনুরোধ করেছিল। আমেরিকা সেই অনুরোধ খতিয়ে দেখবে। এরপরই পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, সশস্ত্র ড্রোনলগুলোর ব্যবহার ভুল পথে হতে পারে।
তিনি আরও বলেন, পাকিস্তান ক্রমাগত অঞ্চলে স্থিতাবস্থা বজায় রেখে চলেছে। কিন্তু আন্তর্জাতিক অস্ত্র স্থানান্তরিকরণের ক্ষেত্রে বিবেচনা করবে তারা। অতিরিক্ত ক্ষমতা এই স্থিতিবস্থায় প্রভাব ফেলতে পারে এবং তার প্রভাব সমগ্র দক্ষিণ এশিয়ায় পড়বে।
সম্প্রতি আমেরিকার স্টেট সেক্রেটারি রেক্স টিলারসন পাকিস্তান সফরে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, পাকিস্তানের দুটি সীমান্তই খুব সমস্যার।
এরপর তিনি ভারত ও আমেরিকার সম্পর্কের কথা তোলেন।
এই নিয়ে মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাকিস্তান দ্বিপার্শিক সম্পর্কের বিপক্ষে নয়। কিন্তু সেটা চীনের এজেন্ডা বা পাকিস্তানের হুমকির উপর নির্ভর করে না।
তিনি আরও বলেন, ভারতের উপর আমেরিকার ভূমিকা নিয়ে আমরা চিন্তিত। বিভিন্ন বিষয় নিয়ে এটি শুধু পরিস্থিতিতে উত্তপ্ত করবে। আমাদের মনে হয় আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করা উচিত।
সূত্র: কলকাতা২৪।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ