ফুটবল দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
ফাইল ছবি
ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলতেন, পছন্দ করতেন। আমার ভাই শেখ জামাল, শেখ কামাল ফুটবল খেলতেন। বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ফুটবল খেলা হয়, এদেশের হাটে, মাঠে, ঘাটে ফুটবল খেলা হয়। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল।
শুক্রবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল্ডকাপের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে টাইব্রেকারে ফিলিস্তিন ৪-৩ গোলের ব্যবধানে তাজিকিস্তানকে পরাজিত করে। এই জয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা নিজেদের করে নেয় ফিলিস্তিন।
আগামীতে এই টুর্নামেন্ট আরও বড় পরিসরে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ফুটবলের উন্নয়নে যা যা করা দরকার আমারা সব উদ্যোগ নেব।
বৃষ্টি বাদলের দিনে এত কষ্ট করে খেলা দেখতে আসায় স্টেডিয়ামের সকল দর্শককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
স্টেডিয়ামে আগত দর্শকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এই বৃষ্টির দিনে কষ্ট করে খেলা দেখতে এসেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আগামী দিনে বাংলাদেশ এ ট্রফি (বঙ্গবন্ধু গোল্ডকাপ) জয় করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়