প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিন কাল
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭১তম জন্মদিন কাল। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিনটি উৎসব মুখর পরিবেশে পালন করবে ক্ষমতাসীন দলটি। এ জন্য বেশকিছু কর্মসূচি নেয়া হয়েছে বলে বুধবার কেন্দ্রীয় আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নবীনদের দৃষ্টিতে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। এতে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এছাড়া বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিলাদ ও দোয়া মাহফিল, সকাল ১০টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার (মেরুল বাড্ডা) ও সকাল ৯ টায় খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) এবং সকাল ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
একইদিন সকাল ১০টায় ঢাকাসহ সারাদেশে সব সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি ও শোভাযাত্রা কর্মসূচি পালন করা হবে। অনুরূপ কর্মসূচি জেলা, মহানগর, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়েও পালন করা হবে।
এদিকে, বঙ্গবন্ধু-কন্যার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান, শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ করা হয়।
সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়া শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে গরীব ও অসহায় ব্যাক্তিদের মাঝে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রিকশা-ভ্যান বিরতণ করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার প্রথম সন্তান শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে মধুমতী নদীর তীরে টুঙ্গিপাড়ায়। তারা পাঁচ ভাইবোন। অপর চারজন হলেন শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা ও শেখ রাসেল।
ভাইবোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্য সদস্যরা ঘাতকদের হাতে নিহত হন।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ