প্রধানমন্ত্রীর ফ্লাইট ক্রুর মাদক সেবন, বিমানের দুইজন গ্রাউন্ড
নিউজওয়ান ডেস্ক
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইট ক্রুর মাদক সেবনের অভিযোগে বিমানের দুজনকে গ্রাউন্ডেড করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর লন্ডন ফ্লাইটের আগে ডোপ টেস্ট করার সময় কেবিন ক্রু মাসুদা মুফতির মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় তাকে গ্রাউন্ডেড করা হয়েছে। একইসঙ্গে ওই ক্রুর মাদক সেবনের বিষয়টি গোপন ও দায়িত্ব অবহেলার অভিযোগে সোমবার ফ্লাইট সার্ভিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুজ্জামান রঞ্জুকে গ্রাউন্ডেড (অব্যাহতি) করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধামনমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন যান। সেখান থেকে তিনি রোববার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউইয়র্ক পৌঁছান।
বিমান বাংলাদেশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইটের দিন ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ার পরদিন সিঙ্গাপুর রুটেও দায়িত্ব পালন করেন মাসুদা মুফতি। কিন্তু নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে প্রমাণ মিললে ওই ব্যক্তি পরবর্তী ৯০ ডিউটি করতে পারবেন না।
অপরদিকে, মাসুদা মুফতির ডোপ টেস্টের তথ্য ডিজিএম নুরুজ্জামান রঞ্জু ফ্লাইট শিডিউল বিভাগকে এ বিষয়ে অবহিত করেননি। তাই দায়িত্বে অবহেলা এবং মাসুদা মুফতির বিষয়টি গোপন করায় নুরুজ্জামান রঞ্জুকে গ্রাউন্ডেড করা হয়েছে।
শাকিল মেরাজ জানান, প্রতিটি ফ্লাইটের আগেই ডোপ টেস্ট বাধ্যতামূলক এবং প্রধানমন্ত্রীর ফ্লাইটের দিনও নিয়ম মেনেই ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্টে মাসুদা মুফতির মাদক সেবনের বিষয়টি ধরা পড়ে। কিন্তু মাসুদা মুফতির মাদক সেবনের বিষয়টি সংশ্লিষ্টদের জানাননি নুরুজ্জামান রঞ্জু। পরবর্তীতে তাদের দুজনকেই বিষয়টি গোপন রাখায় গ্রাউন্ডেড করা হয়।
প্রসঙ্গত, যে কোনো ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে পাইলট ও ক্রুরা মাদক গ্রহণ করেছেন কি না সে বিষয়ে নিশ্চিত হতে ডোপ টেস্ট করা হয়।
শাকিল মেরাজ বলেন, আমাদের নিয়ম আছে যাত্রী এবং ফ্লাইট নিরাপত্তার স্বার্থে মাঝে মাঝে এ ধরনের ডোপ টেস্ট করি। মাননীয় প্রধানমন্ত্রীর ফ্লাইটের সময় আমরা আরও সতর্ক ছিলাম। সেদিন ডোপ টেস্টে মাসুদাকে আমরা পজিটিভ পাই। সঙ্গে সঙ্গে তাকে প্রধানমন্ত্রীর ফ্লাইট থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু মাসুদার বিষয়টি নুরুজ্জামান রঞ্জু অফিসকে বলে যাননি। তাই মাসুদাকে গতকাল গ্রাউন্ডেড করে চিঠি দেয়া হয়েছে।
নুরুজ্জামান রঞ্জু প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ফ্লাইটে লন্ডনে গিয়েছিলেন। আজ তিনি ঢাকায় আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রাউন্ডেড করা হয়েছে।
শাকিল মেরাজ জানান, আইনে আছে কারও শরীরে মাদকের বিষয়টি পজিটিভ হলে তিনি ৯০ দিন ফ্লাইটে অংশ নিতে পারবে না। ৯০ দিন পর পুনরায় মেডিকেল টেস্ট করে ফিট মনে হলে ডিউটি করতে পারে। তিনি আরো জানান, তদন্ত চলছে। নিয়ম অনুযায়ী বিভাগীয় তদন্ত চলছে।
নিউজওয়ান২৪.কম/এসএ
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ