প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেবেন শুক্রবার
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতিসংঘ (ইউএন) সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময়গত পার্থক্যের কারণে সেই ভাষণটি বাংলাদেশে দেখা যাবে শুক্রবার ভোরে। খবর বাসস।
প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিপূর্বে দেয়া তার পাঁচ দফা প্রস্তাবের পাশাপাশি আরো কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন। রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বিশ্ব শান্তি, নিরাপদ অভিবাসন, ফিলিস্তিনি জনগণের অধিকার, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী।
এছাড়া প্রধানমন্ত্রী তার ভাষণে বিশ্ব নেতাদের সামনে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াসহ বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক অগ্রগতির কথা তুলে ধরবেন।
ওইদিন বিকালে (স্থানীয় সময়) জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেওর সঙ্গেও শেখ হাসিনার সাক্ষাতের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান।
এ বছর অধিবেশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, সকল মানুষের উপযোগী জাতিসংঘ গড়ে তোলা : বিশ্ব নেতৃত্ব এবং শান্তি, সমতা ও টেকসই সমাজের জন্য দায়দায়িত্ব ভাগাভাগি করে নেয়া।
১ অক্টোবর সকালে লন্ডন হয়ে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ