ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

প্রথম মহিলা মেজর জেনারেল হলেন সুসান গীতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ১৭:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮

মেজর জেনারেল হলেন সুসান গীতি

মেজর জেনারেল হলেন সুসান গীতি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা মেজর জেনারেল হলেন সুসান গীতি।

তিনি বর্তমানে সশস্ত্র বাহিনীর প্যাথোলজি ইনস্টিটিউটের (এএফআইপি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি প্যাথোলজি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) -এ অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।


ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত

পেশাদারিত্বে জ্ঞানী এই অধ্যাপক ১৯৮৫ সালে এমবিবিএস, ১৯৯২ সালে এমসিপিএস ও ১৯৯৬ সালে এফসিপিএস করেন।

মেজর জেনারেল সুসান গীতি ১৯৮৫ সালে রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদবিতে যোগদান করেন।

এরপরে ১৯৯৬ সালে প্রথম নারী হিসেবে হেমাটোলজি`তে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন তিনি। এ ছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষী মিশন এবং বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

নিউজওয়ান২৪

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত