পাকিস্তানে ৬ জেনারেলসহ ১২ সেনা কর্মকর্তা বরখাস্ত
বিশ্ব সংবাদ ডেস্ক
সেনাপ্রধান রাহিল শরিফ ফাইল ফটো
পাকিস্তানে ১২ সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন সেনাপ্রধান। এদের মধ্যে নয়জনই উচ্চ পদস্থ কর্মকর্তা।
দ্য ডন জানায়, বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে ১২ সেনাকর্মকর্তাকে চাকরিচ্যুত করেন চিফ অব আর্মি স্টাফ জেনারেল রাহিল শরিফ।
অপসারিত ওই কর্মকর্তাদের মধ্যে আছেন একজন মেজর জেনারেল, পাঁচজন ব্রিগেডিয়ার জেনারেল ও তিনজন কর্নেল।
দুর্নীতির বিরুদ্ধে সেনাপ্রধানের কঠোর অবস্থানের ঘোষনার দুইদিনের মাথায় এই কঠোর এবং বেপরোয়া পদক্ষেপ নেওয়া হলো। তিনি বলেছিলেন, পাকিস্তানের ঐক্য, মর্যাদাবোধ ও অগ্রগতি ধরে রাখতে হলে বাহিনীজুড়ে জবাবদিহিতা অবশ্যই থাকতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতির শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের চলমান যুদ্ধ (ওয়ার এগেইন্সট টেরর) জেতা অসম্ভব।
রাহিল আরও বলেন, পরবর্তী প্রজন্মের সমৃদ্ধ ভবিষ্যতের স্বার্থে যে কোনো ইতিবাচক পদক্ষেপে পূর্ণ সমর্থন দিয়ে যাবে পাকিস্তানের সশস্ত্রবাহিনী।
পর্যবেক্ষকরা মনে করছেন, দুনিয়াজুড়ে তোলপাড় তোলা পানামা পেপার্স কেলেংকারিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পরিবারকে জড়িয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে সে সূত্রে সেনাপ্রধানের সাম্প্রতিক জবাবদিহিতা প্রসঙ্গের অবতারণা হয়।
পাকিস্তানের বিরোধী দলগুলো এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। বিরোধীদের অনেকেই নওয়াজের পদত্যাগও দাবি করেন।
১২ নয়, ৬ জন
পাকিস্তানি সেনাপ্রধান রাহিল শরিফ ১২ সেনাকর্ম কর্মকর্তাকে বরখাস্ত করেছেন খবরটি পাকিস্তানি প্রভাবশালী মিডিয়া ডন সহ অন্যান্য পত্রিকায় প্রকাশের পর এতে সংশোধনী আনা হয়। বলা হয় ১২ জন নয়, ছয় জন সেনাকর্মকর্তা বরখাস্ত হয়েছে। এদের মধ্যে কোনো জেসিও (জুনিয়ার কমিশন্ড অফিসার) নেই।
নিউজওয়ান২৪.কম/একে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ