ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

পঞ্চমের সমাপনী এবার থেকেই বাদ, অভিভাবক মহলে সন্তোষ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:০৪, ২১ জুন ২০১৬   আপডেট: ১৬:৫৮, ২৩ জুন ২০১৬

কোমলমতি শিশুদের দাবির-আন্দোলন সফল হল     -ফাইল ফটো

কোমলমতি শিশুদের দাবির-আন্দোলন সফল হল -ফাইল ফটো

ঢাকা: আগামী বছর নয়, এবারই বিদায় পঞ্চমের সমাপনী পরীক্ষার। প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হয়েছে। সে সূত্রে এবার থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার সমাপ্তি ঘোষণা করেছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সিদ্ধান্ত হয়ে গেছে, এবার থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আর হবে না। আনুষ্ঠানিকভাবে শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।

মন্ত্রী আরও জানান, প্রাথমিক শিক্ষার্থীদের অষ্টম শ্রেণিতে একটি সমাপনী পরীক্ষা হবে।

এর আগে গতকাল (সোমবার) রাতে প্রাথমিক ও গণশিক্ষাসচিব হুমায়ুন খালিদ জানিয়েছিলেন, মন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন, চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিলের জন্য যেন প্রস্তাব পাঠানো হয় মন্ত্রিসভায়।

মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সোমবার সরকারের শীর্ষ মহলের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

বিষয়টি পরিস্কার করতে মঙ্গলবার মন্ত্রী ফিজার বলেন, “আমরা যা বলি বা করি, তা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই করি।”

উল্লেখ্য, গত ১৮ মে প্রাথমিক শিক্ষাকে পঞ্চম শ্রেণির বদলে অষ্টম শ্রেণিতে উন্নীত করে সরকার। এরপর প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল, শেষবারের মতো এ বছর পঞ্চমের সমাপনী পরীক্ষা হবে।

পঞ্চম শ্রেণির সমাপনী নিয়ে অভিভাবক মহলে অস্বস্তি ক্ষোভ চলছিল শুরু থেকেই। কিছুদিন ধরে এ নিয়ে চলছিল আন্দোলনও। একই সঙ্গে এ বছর থেকেই কেন পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা বাতিল করা হবে না, তার ফয়সালা উচ্চ আদালতে রিটও করা হয়। যার পরিপ্রেক্ষিতে আদালত রুল-নিশিও জারি করেন।

এসব ঘটনা আর কর্মকাণ্ডের ধারাবাহিকতায় শেষপর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিল। ইতিবাচক এ সিদ্ধান্তে অভিভাবক মহলে সন্তোষ লক্ষ্য করা গেছে।

বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে দেখা গেছে, পরীক্ষা সামনে রেখে যেসব কোমলমতি পরীক্ষার্থী কোচিং আর বাড়তি পড়ায় দম ফেলার ফুরসত পাচ্ছিল না- তাদের চোখে মুখে হঠাৎ যেন আনন্দের উপলক্ষ্য দেখা দিয়েছে।

নিউজওয়ান২৪.কম/আরকে

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত