নোটিশ প্রত্যাহার করুন, অন্যথায় পাল্টা ব্যবস্থা
নিউজওয়ান ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। অন্যথায় পাল্টা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দলটির প্রচার ও প্রকাশানা সম্পাদক হাছান মাহমুদ। আজ বুধবার রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীকে পাঠানো আইনি নোটিশ অবিলম্বে প্রত্যাহার করুন। অন্যথায় পাল্টা ব্যবস্থা নেয়া হবে। আইনি নোটিশ আইনীভাবে মোকাবিলা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রচার ও প্রকাশানা সম্পাদক বলেন, বিএনপি তথা খালেদা জিয়া ও তার দুই ছেলের দুর্নীতির কথা সবাই জানেন। বিশ্বব্যাপি এ বিষয়টি অজানা কিছুই নয়। তাই এখন শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন তারা।
এর আগে জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে তিরিশ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়।
আজ বুধবার সকালে নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের পক্ষে উকিল নোটিশটি ইস্যু করেছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ