নির্বাচনে জয়লাভ করতে ঐক্যবদ্ধ জরুরী: কাদের
তাজা খবর ডেস্ক
ওবাইদুল কাদের : ফাইল ফটো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও পরিবহণ মন্ত্রী ওবাইদুল কাদের সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতাদের আহ্বান করে বলেন, আগামী নির্বাচনে দলকে বিজয়ী করার স্বার্থে কোন বিভেদ নয় ঐক্যবদ্ধ থাকুন তাহলে দলকে এগিয়ে নেওয়া সহজ হবে।
বৃহস্পতিবার ধানমন্ডীস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ জেলার নেতাদের বৈঠক হয়। বৈঠকে তিনি এ কথা বলেন।
জানা গেছে, বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একে অপরের বিরুদ্ধে বিরোধীতা করছিলেন। এ সময় ওবায়দুল কাদের তাদের থামিয়ে দিয়ে বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকুন। সংগঠনকে শক্তিশালী করুন।
বৈঠকে সিদ্ধান্ত হয় ওবায়দুল কাদেরের উপস্থিতিতে সাতক্ষীরায় একটি প্রতিনিধি সভা হবে। সেখানে জেলা-উপজেলার নেতারা উপস্থিত থাকবেন। সভার দিনক্ষণ শিগগিরই চূড়ান্ত করা হবে। অন্যদিকে আগামী ২১ মে সাতক্ষীরা জেলা ও উপজেলা নেতাদের সঙ্গে ঢাকায় এক বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বৈঠকে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এম মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সংসদ সদস্য আ,ফ,ম রুহুল হক, মোস্তাক আহমেদ রবি প্রমুখ।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ