নিরপক্ষে সরকার গঠন ছাড়া নির্বাচন ৫ জানুয়ারির পুনরাবৃত্তি: ফখরুল
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপক্ষে সরকার গঠন ও সেনা মোতায়েন ছাড়া কোনো নির্বাচন হলে তা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি হবে।
আজ শুক্রবার জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।
বিএনপি মহাসচিব আরো বলেন, অর্থবহ নির্বাচনের জন্যই আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার এবং নিরপেক্ষে সরকার গঠন ও ভোটের দিন সেনা মোতায়েনের দাবি তুলছি।
এ ছাড়াও জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দিক্ষণ শাখা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর, ঢাকা জেলা এবং মুন্সীগঞ্জ জেলার কয়েক হাজার নেতাকর্মী।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ