নিবন্ধন বাতিল হওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসবে : কাদের
তাজা খবর ডেস্ক
নিবন্ধন বাতিল হওয়ার ভয়ে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, ‘আমি তো জানি, তারা (বিএনপি) নির্বাচনে আসবে। নিবন্ধন হারানোর ঝুঁকি নিয়ে তারা নির্বাচন করবে না, এটা হবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধান ও নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। কে এলেন, না এলেন; তার জন্য নির্বাচন অপেক্ষা করবে না।’
কাদের বলেন, ‘৫ জানুয়ারি বিএনপি নির্বাচনে আসেনি, কিন্তু নির্বাচন থেমে থাকেনি। এবার নিবন্ধন বাতিল হওয়ার ভয়ে বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেবে না।’
নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবির বিষয়ে সরকারের এ মন্ত্রী বলেন, ‘সহায়ক সরকার বলে সংবিধানে কিছু নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হয়েছে। এতে আমাদের আপত্তি নেই, গতবারও এটি ছিল।’
তিনি বলেন, ‘অনেকে বলেন শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। কিন্তু এটি ভুল, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।’
কাদের বলেন, ‘নির্বাচনকালীন সরকারের হাত-পা বাঁধা থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কমিশনের অধীনে থাকবে। সরকার কেবল সহায়তা করবে।’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় কোন্দলের আশঙ্কা নাকচ করে কাদের বলেন, ‘নারায়ণগঞ্জে সবাই মিলে নির্বাচন করে জয় ছিনিয়ে আনতে পারলে কুমিল্লায় কেন হবে না? আওয়ামী লীগ বড় দল, ভাইয়ে ভাইয়ে একটু সমস্যা হতে পারে; হলে তা সমাধানও করা যাবে।’
আগামী নির্বাচন উপলক্ষে দলের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, ‘গত সম্মেলনের পর থেকেই উন্নয়নের ধারাকে সামনে এগিয়ে নিতে; দলকে নতুন মডেলে সাজানোর পরিকল্পনা নিয়েছি আমরা। যাতে আগামী নির্বাচনে জনগণের সামনে শৃঙ্খলাবদ্ধ, আধুনিক, ঐক্যবদ্ধ প্রস্তুতি নিয়ে নির্বাচনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে পারি।’
নারায়ণগঞ্জ, কুমিল্লা ও সুনামগঞ্জে নারীদের দলীয় মনোনয়ন প্রদানের বিষয় তুলে তিনি বলেন, ‘দলে ৩৩ শতংশ নারীর অংশগ্রহণের যে বাধ্যবধকতা তা ক্রমান্বয়ে পূরণের চেষ্টা করছি আমরা।’
মহিলা আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে কাদের বলেন, ‘নবীন-প্রবীণের সমন্বয়ে, স্মার্ট, মডার্ন, শিক্ষিত ও ত্যাগীদের নিয়ে কমিটি গঠন করা হবে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ