ধর্মঘট প্রত্যাহারের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
জনদুর্ভোগ অবসানে পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার সকারে গণমাধ্যামে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, রাস্তায় রোগীসহ অ্যাম্বুল্যান্স আটকে দেয়া। জরুরি প্রয়োজনে রাস্তায় বের হলে গাড়ির চালক ও যাত্রীর মুখে কালি লেপে দেয়া। গ্রামে-গঞ্জে গণপরিবহণের পাশাপাশি মোটরসাইকেল, রিক্সা চলাচলে বাধাদানের কারণে সমগ্র দেশবাসী কথিত পরিবহণ শ্রমিক নামধারী দুবৃর্ত্তদের হাতে জিম্মি হয়ে পড়েছে।
এ অবস্থায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নিরব দর্শকের ভুমিকায় দেশবাসী জানিয়ে বিবৃতিতে তিনি আরও বলেন, ধর্মঘট আহবানকারী সংগঠন বাংলাদেশ সড়ক ফেডারেশন “সড়ক পরিবহন আইন -২০১৮” প্রণয়ন কমিটির সদস্য ছিল। এছাড়াও বাস মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিও সরকারে রয়েছে।
দেশবাসীকে জিম্মি ও সরকারকে বেকায়দায় ফেলে দাবি আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সরকারের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানান তিনি।
নিউজওয়ান২৪/টিআর
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়