দেশে ফিরলো লিবিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
লিবিয়ায় আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার দুপুরে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আই.ও.এম-এর সমন্বিত তত্ত্বাবধানে একটি চার্টার্ড ফ্লাইটে (ইউজেড ২১৮) তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সময়ে লিবিয়ায় আটকে পড়ে ২৩৪ জন বাংলাদেশি। এর মধ্যে ১৫৭ জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকিদেরকে খুব শিগগিরই দেশে ফিরিয়ে আনার সব ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
লিবিয়ায় সরকার সমর্থক এবং সরকার বিরোধী বেশ কয়েকটি মিলিশিয়া বাহিনী নিজেরা নিজেরা বিভিন্ন এলাকার কর্তৃত্ব দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। যার ফলে রাষ্ট্রীয়ভাবে ‘স্টেট অফ এলার্ট’ জারি করা হয়।
চলমান এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট রয়েছে।
এরইমধ্যে দূতাবাসের ফেসবুক পেজে সব বাংলাদেশি প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করে সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সৃষ্ট পরিস্থিতিতে যেকোনো সময়ে বাংলাদেশি কর্মীদের সহায়তাকল্পে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক কন্ট্রোলরুম খুলেছে।
১৫৭ বাংলাদেশিদের মধ্যে ১০ জন অসুস্থ ছিলেন যাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একজন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করেছেন। রোগীদের ব্যবস্থা পত্র দিয়েছেন এবং সব যাত্রীই ইমিগ্রেশান প্রক্রিয়া শেষে নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ