দুই হাজার জনবল নিয়োগ দিচ্ছে ইসি
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের আগে ৫১৭ জন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ সারা দেশে ২ হাজারের মতো নতুন জনবল নিয়োগ দিতে চায় ইসি।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তিনি বলেন, কোন প্রক্রিয়ায় এই জনবল নিয়োগ দেয়া হবে এটা এখনই বলা যাচ্ছে না। তবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই জনবল নিয়োগ করে তাদেরকে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে।
মাহবুব তালুকদার বলেন, নির্বাচনকে সামনে রেখে এখন সবারই পদোন্নতি হচ্ছে। বিভিন্ন জায়গায় আমি দেখতে পাই পত্রিকায় জনপ্রশাসনে পদোন্নতি হচ্ছে, পুলিশে পদোন্নতি হচ্ছে কিংবা তারা পদোন্নতি চাচ্ছেন। নির্বাচন কমিশনেও পদোন্নতির একটা ঢেউ লেগেছে।
তিনি আরও বলেন, গতকাল (বুধবার) একটা মিটিং হয়েছে। নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটির সভা। এই সভায় আমরা ৭৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছি। যদিও এখনই এটাকে পদোন্নতি বলা যায় না। আমরা সুপারিশ করেছি, এটা এখন কমিশন সভায় যাবে। তারপর কমিশন অনুমোদন দিলেই এটাকে পদোন্নতি বলা যাবে।
তিনি বলেন, পদোন্নতির জন্য সুপারিশ করা ৭৫ জনের মধ্যে কোনো যুগ্ম-সচিব নেই। এর মধ্যে ৯ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ২৯ জন উপ-সচিব এবং ৩৭ জন সিনিয়র সহকারী সচিব রয়েছেন। তবে প্রয়োজনের তুলনায় এই পদোন্নতি খুবই অপ্রতুল বলেও জানান এই নির্বাচন কমিশনার।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ