দারিদ্র্যতার হার দশ শতাংশের নিচে আসবে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী পাঁচ বছর সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দারিদ্র্যতার হার দশ শতাংশের নিচে নেমে আসবে। ১৯৯১ সালে দেশে দারিদ্র্যতার হার ছিল ৫৮ শতাংশ। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগে এখন তা কমে ২২ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে।
আজ শুক্রবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদ মাঠে ‘একটি বাড়ী, একটি খামার প্রকল্প’, ‘পল্লী সঞ্চয় ব্যাংক’র সুবিধাভোগীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি সদর উপজেলার ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৭টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
অর্থমন্ত্রী আরো বলেন, দশ শতাংশ যারা দরিদ্র থাকবেন তাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী, বাক-শ্রবণ প্রতিবন্ধী, বিধবাসহ বিভিন্ন শ্রেণির মানুষ। যাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সব ধরণের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। উন্নত দেশগুলোতে এ রকম ব্যবস্থা রয়েছে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশে এখন ঝুপড়ি নেই। আলোর ঝলমলের দেশ। বাংলাদেশ যতটুকু উজ্জ্বল হয়েছে সেটাকে অন্ধকার করা যাবে না।
তিনি বলেন, বর্তমান সরকারের শুরু থেকেই বিদ্যুৎ নিয়ে অনেক বেশি চিন্তা-ভাবনা ছিলো। এটা নিয়ে সরকার বেশি কাজ করেছে। আমরা শতভাগ সফল হয়েছি।
অর্থমন্ত্রী বলেন, বিদ্যুতের উৎপাদন ছয়গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সারাদেশে এখন বিদ্যুতের সংকট নেই। পুরো দেশ বিদ্যুতের আলোয় ঝলমল করছে। মানুষের জীবনমান এখন উন্নয়ন হয়েছে। ফলে উৎপাদনও বেড়েছে।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়