‘দস্যুমুক্ত’ সুন্দরবন, ঘোষণা প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
ফাইল ছবি
সুন্দরবনে সবশেষ ছয়টি বাহিনী স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্রসমর্পণ করায় এটিকে ‘দস্যুমুক্ত’ রাখার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বনে এক সময় দাপিয়ে বেড়ানো দস্যুদের আত্মসমর্পণের ধারাবাহিকতায় প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
বৃহস্পতিবার বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ওই ছয়টি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আত্মসমর্পণ অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় সুন্দরবনকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় যেতে হয়েছে। কিন্তু র্যাবের প্রচেষ্টায় সুন্দরবনের অনেক দস্যু আত্মসমর্পণ করেছে। তাই আজ আমরা এই বনকে দস্যুমুক্ত ঘোষণা করতে পারি। আমি এ মুহূর্তে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলাম।
সুন্দরবনে শান্তি ফেরানোয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে এসময় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
র্যাব সূত্র জানায়, এ পর্যন্ত ১৩৫ জন জলদস্যু র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এছাড়া ৫০৭ জন দস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপরাধ স্বীকার করে আত্মসমর্পণের মাধ্যমে আলোর পথে ফিরে আসার সুযোগও তৈরি করেছে র্যাব। ২০১৬ সালের ৩১ মে র্যাবের কাছে প্রথম আত্মসমর্পণ করে দস্যুদল মাস্টার বাহিনী। এর পর ৩২টি বাহিনীর ৩১৭ জন দস্যু আত্মসমর্পণ করেন। তারা ৪৯৮টি অস্ত্র ও ২৬ হাজার ৭৯০ রাউন্ড গোলাবারুদ জমা দেন।
এ নিয়ে দুই বছরে সুন্দবনের মোট ২৬ টি দস্যু বাহিনী অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করছে।
আজ ৬০ টি অস্ত্র ও ৩ হাজার গুলি জমা দেয় দস্যুরা। এ পর্যন্ত সুন্দরবনের ৩২৮ জন দস্যু ৪৫০ টি অস্ত্র জমা দিয়েছে। গুলি জমা দিয়েছে ২০ হাজার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে র্যাবের সহায়তায় এই সমর্পন প্রক্রিয়া সম্পন্ন হয়।
নিউজওয়ান২৪/জেডএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়