ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতার জন্য হুমকি স্বরুপ
নিউজ ডেস্ক
ফাইল ছবি
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। সেই সঙ্গে এই আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা দাবি করেন, এ আইন গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে।
বিবৃতিতে তারা আরো বলেন, ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তাকেও বাধাগ্রস্ত করবে এই আইনটি।
ইইউর রাষ্ট্রদূতরা দাবি করেন, এ আইনে সাংবাদিকদের স্বাধীনতা দমন ও কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকতার বিষয়টিকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
বিবৃতিতে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ছাড়াও সই করেন, ফ্রান্স, জার্মানি ও সুইজারল্যান্ডসহ মোট ১১টি দেশের রাষ্ট্রদূত।
মানবাধিকারের সঙ্গে যাতে ডিজিটাল নিরাপত্তা আইন সাংঘর্ষিক না হয়, তাই অবিলম্বে আইনটি পুনর্বিচেনার আহ্বান জানান রাষ্ট্রদূতরা।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়