ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর, রাষ্ট্রপতির সম্মতি
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ডিজিটাল নিরাপত্তা আইনডিজিটাল নিরাপত্তা বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফলে বিলটি আইনে পরিণত হলো। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত সপ্তাহে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে পাস হওয়া বিলগুলো সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন। সংবিধানের ৮০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে কোনো বিল গৃহীত হলে তা সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে। রাষ্ট্রপতি ওই বিলে ১৫ দিনের মধ্যে সম্মতি প্রদান করবেন। অবশ্য তিনি চাইলে কোনো বিশেষ বিধান পুনর্বিবেচনা বা সংশোধনীর বিবেচনা অনুরোধ করে একটি বার্তাসহ সংসদে ফেরত পাঠাতে পারেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম ও নাগরিক সমাজের তীব্র আপত্তি রয়েছে। এসব ধারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে তারা আইনটি প্রণয়ণের উদ্যোগ থেকে শুরু করে প্রতিটি ধাপেই বিরোধিতা করেছে। সংসদীয় কমিটির বৈঠকে অংশ নিয়ে তারা সুনির্দিষ্ট ৮টি ধারায় আপত্তি করে তা সংশোধনেরও সুপারিশ করে। তবে, আইন পাসের সময় সেই সুপারিশ আমলে নেয়া হয়নি বলে সম্পাদক পরিষদসহ গণমাধ্যম প্রতিনিধিদের থেকে আপত্তি তোলা হয়। আইনটির প্রতিবাদে তারা কর্মসূচি পালনেরও ঘোষণা দেন। পরে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার গত ৩০ সেপেম্বর সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আইনটি নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনার আশ্বাস দেন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮ পাস হয়। পাস হওয়া বিলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আলোচিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বাতিল করা হয়েছে। তবে ওই আইনটির ধারাগুলো নতুন আইনের বিভিন্ন ধারায় যুক্ত করা হয়।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়