টানা বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, দুর্ভোগে নগরবাসী
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল পর্যন্ত রাজধানীতে টানা বৃষ্টি ঝরছে। আর এই বৃষ্টি আজো দিনের অধিকাংশ সময় ঝরবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এদিকে টানা বৃষ্টির ফলে রাজধানীর অধিকাংশ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজ-অফিসগামীরা। নির্ধারিত সময়ে পৌঁছাতে পারছেন না তারা।
আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সড়কের বামপাশে সংস্কার কাজ চলছে। কিন্তু দুই দিনের টানা বৃষ্টিতে এ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে যানবাহন চলছে অত্যন্ত ধীরগতিতে। অপরদিকে এ সড়ক দিয়ে চলাচলে জনসাধারণের পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ।
একই অবস্থা মিরপুর কালশী সড়কেরও। পুরো রাস্তায় পানির কারণে মধ্যরাতে থেকে ধীরগতিতে চলছে যানবাহন।
এই সড়কে চলাচলকারী বসুমতি পরিবহনের চালক আসাদুল ইসলাম বলেন, ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। এসব জায়গায় পানিও জমে রয়েছে। ফলে ভাঙাচোরা সড়কে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।
তেমনি তেজগাঁও সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত খানা-খন্দে ভরা সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে এ সড়ক দিয়ে যানবাহন চলছে অত্যন্ত ধীরগতিতে। বনানী আর্মি স্টেডিয়ামের সামনে থেকে চেয়ারম্যানবাড়ী পর্যন্ত পুরো সড়ক পানির নিচে।
একই অবস্থা রামপুরা-মালিবাগ ও মৌচাক সড়কের। ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ না হওয়ায় সড়কের খানা-খন্দও মেরামত করা হয়নি। এর মধ্যে দিনভর অবিরাম বৃষ্টিতে এখানেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
গাজীপুর থেকে আসা পণ্যবাহী ট্রাকচালক হায়দার আলী জানান, টঙ্গী ব্রিজ পার হয়ে উত্তরা হাউজ বিল্ডিং ও বিমানবন্দরের সামনের জলাবদ্ধ সড়ক পার হয়ে এসেছেন তিনি।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ