টাঙ্গাইল অভিমুখী মহাসড়কে তীব্র যানজট
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল অভিমুখী বিভিন্ন মহাসড়কে ৬০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে বেশি।
মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পুলিশ জানিয়েছেন, গত দুই দিন ধরে প্রবল বৃষ্টি থাকায় এবং মহাসড়কে যানবাহনের চাপ বেশি হওয়ায় গত বৃহস্পতিবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট শুরু হয়। তীব্র যানজট থাকার কারণে এ মহাসড়কের চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আজ শুক্রবার মহাসড়কের মির্জাপুর বাইপাস, দেওহাটা ও গোড়াই এলাকায় গিয়ে দেখা গেছে, যানজটে স্থবির হয়ে পরেছে মহাসড়ক।
চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক জুড়েই এখন তীব্র যানজটে স্থবির। সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে মির্জাপুর থেকে কালিয়াকৈরের চন্দ্রা মোড় পর্যন্ত এলাকায়। যানজটের কারণে উত্তরাঞ্চল ও টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ি, জামালপুর ও শেরপুর জেলার অধিকাংশ যানবাহন বিকল্প মহাসড়ক হিসেবে সখীপুর-ভালুকা, টাঙ্গাইল- ময়মনসিংহ হয়ে ময়মনসিংহ-ঢাকা রাস্তায় চলাচল করছে বলে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন।
মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এই যানজট এখন চন্দ্রা থেকে গাজীপুর ও চন্দ্রা থেকে বাইপাইল-নবীনগর ও বাইপাইল-আশুলিয়া-উত্তরা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ