ঝিনাইদহে জঙ্গি হামলা মামলার আসামি গ্রেপ্তার
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর
ছবি সংগৃহীত
চট্টগ্রাম নৌবাহিনীর ঈশা খা নৌঘাঁটির দুটি মসজিদে জঙ্গি বোমা হামলা ঘটনায় মামলার অন্যতম আসামি জঙ্গি বাবলুর রহমান ওরফে রনিকে (২২) ঝিনাইদহ থেকে র্যাব গ্রেপ্তার করেছে। সোমবার সকাল ৮টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে।
সকাল সাড়ে ১১টার সময় এক প্রেস ব্রিফিং-এ ঝিনাইদহ র্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। সে নব্য জেএমবির তামিম-সারওয়ার গ্রুপের সদস্য বলে র্যাব জানায়। বাবলুর রহমান ওরফে রনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারইখালী গ্রামের আবদুল গফফার সরদারের ছেলে।
প্রেস ব্রিফিং-এ র্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ জানান, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের সময় চট্টগ্রাম নৌবাহিনীর ঈশা খা নৌঘাঁটির দুটি মসজিদে বোমা ও জঙ্গি হামলা চালানো হয়। এ মামলা মোট আসামি পাঁচজন। আব্দুল মান্নান, রমজান ও আবদুল গফফার নামে তিনজন জেলহাজতে আছে। বাকি বাবলুর রহমান ওরফে রনি ও শাখাওয়াত নামে দুজন পলাতক ছিল। এদের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বাবলুর রহমান ওরফে রনিকে সোমবার সকাল ৮টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বাবলু নব্য জেএমবি সারওয়ার-তামিম গ্রুপের সদস্য।
সে শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটিতে ক্যান্টিন বয় হিসাবে চাকরি করত। তাদের পরিকল্পনা ছিল ওই নৌঘাঁটিতে জঙ্গি হামলা চালানো। নৌঘাঁটিতে তারা হামলা না চালিয়ে শুক্রবার জুমার নামাজের সময় ঈশা খা নৌঘাঁটির দুটি মসজিদে বোমা ও জঙ্গি হামলা চালায়।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ