জয় অপহরণ-হত্যাচেষ্টায় জড়িত থাকার স্বীকারোক্তি শফিক রেহমানের!
স্টাফ রিপোর্টার
গ্রেফতার করে নিয়ে যাওয়র সময় শফিক রেহমান -নিউজরুম ফটো
ঢাকা: রিমান্ডে থাকা শফিক রেহমান জিজ্ঞাসাবাদে সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যা চেষ্টা সম্পর্কে অনেক তথ্য দিচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
মঙ্গলবার দুপুর সোয়া দুইটার সময়ে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, “জয় অপহরণ ও হতাচেষ্টার পরিকল্পনায় সম্পৃক্ত থাকার কথা উনি স্বীকার করেছেন। এছাড়া শফিক রেহমান ২০১২ সালে একাধিকবার আমেরিকায় গিয়েছেন এবং জয়ের বিষয়ে নানারকম তথ্য সংগ্রহ করেছেন।”
অতিরিক্ত কমিশনার মনিরুল আরও জানান, জিজ্ঞাসাবাদে শফিক রেহমানের কাছ থেকে এসব তথ্য পাওয়fর পর তার নিউ ইস্কাটনের বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ‘সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা ষড়যন্ত্রে’ বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সংশ্লিষ্টতা আছে কি না- এমন প্রশ্নের জবাবে মনিরুল বলেন, “ আমরা শফিক রেহমানকে জিজ্ঞাসবাদে নিয়েছি। এরপর মাহমুদুর রহমানকেও নেওয়া হবে। তারপরই বলা যবে তারেক রহমানের সংশ্লিষ্টতা আছে কি না।”
প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম আরও বলেন, "জাসাস নেতা ও তার ছেলের সঙ্গে একাধিকবার বৈঠকের কথা স্বীকার করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তাকে জিজ্ঞাসাবাদে আরও নানান তথ্য পাওয়া গেছে।”
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “২০১২ সালে জাসাস নেতা ও তার ছেলে রিজভী আহমেদ সিজারের সঙ্গে একাধিকবার বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক। তিনি যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে নানান তথ্যও বিভিন্ন সময় সংগ্রহ করেছেন।”
নিউজওয়ান২৪.কম/একে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ