জোয়ারের পানিতে পটুয়াখালীর ৬ গ্রাম প্লাবিত
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
জোয়ারের পানিতে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া, চারিপাড়া, পশরবুনিয়া, সেনের হাওলা, দাসের হাওলাসহ ৬টি গ্রাম প্লাবিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে অবিরাম ভারি ও মাঝারি বৃষ্টি আর জোয়ারের ফলে গ্রামগুলো প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী রয়েছে।
রাস্তাঘাট বাড়ী-ঘরে পানি ঢুকে যাওয়ায় ওই গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছে। থমকে গেছে জনজীবন। এদিকে উচ্চ জোয়ারে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালী অর্ধশত চর প্লাবিত হয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
আর নিম্নচাপের ফলে সাগর উত্তাল রয়েছে। গভীর সাগরে মাছধরা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে। এদিকে পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলায় বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। আর নদী বন্দরকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই অভ্যন্তরীণ নৌ-রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পটুয়াখালীর কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, লালুয়া ইউনিয়নের চারিপাড়া ও পশরবুনিয়া পয়েন্টে অরক্ষিত বেড়ীবাঁধ দিয়ে গ্রামে পানি প্রবেশ করছে।
আর ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর পয়েন্টের বেড়িবাঁধ খুব ঝুঁকিতে রয়েছে। যেখানে লোকজন লাগিয়ে কাজ শুরু করা হয়েছে যাতে বাঁধটি ভেঙে গ্রামে পানি ঢুকতে না পারে।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ