জলবায়ু পরিবর্তনে ৬.৭ শতাংশ জিডিপি হারাবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনে এর যথাযথ পদক্ষেপ নিতে না পারলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে জিডিপির ৬ দশমিক ৭ শতাংশ। বিশ্বব্যাংকের ‘জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দক্ষিণ এশিয়ার অধিকতর ঝুঁকিপূর্ণ’ এর প্রভাব শীর্ষক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে তাপমাত্রা বৃদ্ধি ও অতিবর্ষণের কারণে বাংলাদেশের ১৩ কোটি ৪০ লাখ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যা দেশের মোট জনগোষ্ঠির ৪ ভাগের ৩ ভাগেরও বেশি। এছাড়া গত ৬০ বছরে এই অঞ্চলে তাপমাত্রা বেড়েই চলেছে। এতে কৃষিখাতসহ বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এর প্রভাবে বাড়ছে দারিদ্রতা।
বুধবার সকালে হোটেল সোনারগাঁওয়ে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এশিয়া হটসপটস ইমপ্যাক্ট অব টেমপারেচার পিসিপিটেশন চেঞ্জেস অন লিভিং স্ট্যান্ডার্স শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানান বিশ্বব্যাংকের মাথুরা মানি।
মাথুরা মানি জানান, প্যারিস জলবায়ু সম্মেলনের ঝুঁকি মোকাবিলার বিষয়গুলো যদি না দেখা হয়; তাহলে ২০৫০ সাল নাগাদ তাপমাত্রা ২ দশমিক ৫০ শতাংশ হারে বাড়তে পারে। এখন যেটা প্রতি বছর এক থেকে দেড় শতাংশ হারে বাড়ছে।
অনষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জলবায়ু মোকাবিলায় আমরা অন্যদের থেকে অনেক ভালো অবস্থানে আছি। তবে, জলবায়ু মোকাবিলায় কম সুদে আরো ঋণ দরকার। বর্তমান সরকার অনেক ভালো ভালো কাজ করছে। এক্ষেত্রে সরকার কিছু ঋণের ব্যবস্থাও করেছে।
তিনি আরো বলেন, আমরা প্রত্যাশা করছি শেখ হাসিনা সরকার আরো একবার ক্ষমতায় আসবে। এক্ষেত্রে আমাদের ২০৪১ সালে উন্নত রাষ্ট্র হওয়ার যে ভিশন আছে, সেটা পূরণ হতে সহজ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, বিশ্ব ব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডিন শেফার ও বিশ্ব ব্যাংকের মূখ্য অর্থনীতিবিদ মুথুরা মানিসহ আরো অনেকে।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ