চট্টগ্রামে সিএনজি চালকের দুই ঘাতকের ফাঁসি কার্যকর
জেলা সংবাদদাতা
চট্টগ্রাম: ২০০৪ সালের ১৯ মে রেজাউল করিম ওরফে আজিজ নামে এক সিএনজি অটোরিকশা চালককে হত্যা করে শহীদুল্লাহ ও সাইফুলসহ মোট তিনজন মিলে। ২০১৬ সালের ১৩ জুলাই মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটের পর পর্যায়ক্রমে ওই তিন খুনির দুজনের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, দুই কয়েদি শহীদুল্লাহ ও সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল আদালত। অপর আসামি মীর হোসেনের যাবজ্জীবন দণ্ড হয়।
কারাগার সূত্র জানায়, ২০০৪ সালের ১৯ মে রাতে অটোরিকশা চালক আজিজকে মিরসরাই থেকে ফটিকছড়ির দাঁতমারা যাওয়ার কাথ বলে ভাড়া করে শহীদুল্লাহ ও সাইফুলসহ তাদের আরেক সহযোগী মীর হোসেন।
পরে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে পৌঁছে স্থানীয় জলন্তি রাবার বাগানে চালক আজিজকে হত্যা করে অটোরিকশাটি নিয় পালিয়ে যায় তারা।
ঘটনা জানার পর নিহতের ভাই মিয়াধন বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন।
পুলিশ এ ঘটনায় শহীদুল্লাহ, সাইফুল ও মীর হোসেনকে গ্রেপ্তার করে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আবেদন করার পর তা খারিজ হয়ে যায়। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানালে তাও নাকচ হয় যায়।
সব আইনি পদক্ষেপ শেষে গত সোমবার মধ্যরাতের পর (মঙ্গলবার রাতে) দুই আসামি শহীদুল্লাহ ও সাইফুলের দণ্ড কার্যকর করা হয়।
নিউজওয়ান২৪.কম/এসকে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ