গ্রামীণ হাসপাতালে চিকিৎসক না থাকায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
উপজেলা লেভেলের হাসপাতালগুলোতে চিকিৎসক না থাকায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, তাহলে গ্রামীণ জনগণ কীভাবে তাদের সেবা পাবে?
রবিবার গণভবনে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চিকিৎসক সম্মিলন’১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা জেলা ও উপজেলায় অনেক হাসপাতাল করে দিয়েছে ও উন্নত করেছি। কিন্তু দুঃখের কথা বলতে চাই হাসপাতালগুলোর উন্নয়নে পদক্ষেপ নেয়া হলেও ৫০ শয্যার হাসপাতালে যেখানে অন্তত ১০ জন চিকিৎসক থাকার কথা, সেখানে একজন এবং বেশি হলে তিন/চারজন থাকে।
প্রধানমন্ত্রী চিকিৎসকের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, এমন অনুপস্থিতি থাকলে মানুষ কীভাবে সেবা পাবে? আমরা পদ সৃষ্টি করেছি আবার নিয়োগও দিয়ে যাচ্ছি। তাহলে কেন মানুষের প্রতি এত অবহেলা আপনারা ভেবে দেখবেন।
তিনি আরো বলেন, তবে একটা অসুবিধা আছে আমি জানি, থাকার অসুবিধা (চিকিৎসকদের)। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি জেলা উপজেলায় বহুতল বিশিষ্ট ভবন তৈরি করে দেব, সেখানে তারা ভাড়ায় থাকতে পারবে, সেই ব্যবস্থা করে দেব।
বিএমএ সভাপতি ডা. মুস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম, প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালিক, বিএমএ সাধারণ সম্পাদক ডা. মো. এহতাসিমুল হক চৌধুরী, বিএমএ ভাইস প্রেসিডেন্ট (ঢাকা সিটি) ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ।
নিউজওয়ান২৪/টিআর
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ