ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

খালেদার আপিল শুনানি আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ২ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস চেয়ে করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের ওপর শুনানি হবে আজ।

মঙ্গলবার আপিল আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকার ১ নম্বরে রাখা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই শুনানি হতে পারে।

এর আগে গত ১৩ আগস্ট খালেদার আপিলের ওপর ১৫তম দিনের শুনানি শেষে আদালত মামলাটির কার্যক্রম ২ অক্টোবর পর্যন্ত মুলতবি রাখার আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে মামলাটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে।

এর আগে গত ১২, ১৫, ১৬, ১৭, ১৮, ২২, ২৩, ২৪, ২৫, ২৯, ৩০, ৩১ জুলাই, ৮ ও ১৩ আগস্টসহ মোট ১৫ দিন খালেদা জিয়ার আপিলের ওপর হাইকোর্টে শুনানি হয়।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন কশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। এছাড়া তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

নিউজ ওয়ান২ ৪/জেডএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত