কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এরই প্রতিবাদে ও কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ নামের একটি সংগঠন।
বুধবার রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা।
অবরোধের ফলে শাহবাগে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সংগঠনটি সরকারি চাকরির সব ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল না হওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন ক্ষোভ প্রকাশ করে বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা থাকবে। কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে থাকবে না। এটা হতে পারেনা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতেও আগের মতো ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা থাকতে হবে। নইলে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আল সনেট বলেন, মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা বহাল রাখতে হবে। পাশাপাশি আমরা সরকারকে ছয় দফা দিয়েছি তা বাস্তবায়ন করতে হবে। দাবি না মেনে নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এবং বৃহস্পতিবার থেকে সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এদিকে সেগুনবাগিচার মৎস ভবন এলাকায় দেখা যায়, পল্টন থেকে শাহবাগের উদ্দেশ্যে যে গাড়িগুলো যেতে চাচ্ছে সেই গাড়িগুলোকে পুলিশ মৎস্য ভবনের মোড় থেকে ফিরিয়ে মিন্টো রোডের দিকে পাঠিয়ে দিচ্ছে।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, আমরা তাদের সরে যাওয়ার অনুরোধ করছি। যান চলাচল আপাতত বন্ধ। তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ