ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

কারিগরি শিক্ষার হার ২০ শতাংশ হবে: শিক্ষামন্ত্রী

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮  

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার কারিগরি শিক্ষার হার বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। সরকারের নানামুখী প্রকল্পের ফলে কারিগরি শিক্ষার হার বেড়ে ১৪ শতাংশ হয়েছে। আগামী দুই বছরে ২০ শতাংশ হবে।

বুধবার বিকেলে উপজেলার আমুড়া ইউনিয়নের এক মাইলে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, দেশে বিগত দিনে কারিগরি হার ছিল মাত্র ১ শতাংশ। যেখানে অন্যান্য উন্নত দেশে প্রায় ৮০ শতাংশ কারিগরি শিক্ষা হার রয়েছে। তবে আমরাও কারিগরি শিক্ষার হার বাড়ানোর চেষ্টা করছি।

অনুষ্ঠানে আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিমুল হক লস্কর সভাপতিত্ব করেন। উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান আজম পরিচালনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, গোলাপগঞ্জের ইউএনও মামুনুর রহমান, এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মনসুর আহমদ প্রমুখ।

নিউজওয়ান২৪

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত