কারাগার ও বিমানবন্দরে কঠোর সতর্কতা জারি
তাজা খবর ডেস্ক
রাজধানী ঢাকার আশকোনায় জঙ্গি হামলার পর দেশের সব কারাগার ও বিমানবন্দরে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের সময় আশকোনায় নির্মাণাধীন র্যাব সদর দফতরে বোমা হামলার ঘটনা ঘটে।
কারাগারে সতর্কতার বিষয়টি নিশ্চিত করে আইজি প্রিজনসের মিডিয়া উপদেষ্টা মশিউর রহমান বলেন, দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে জঙ্গি সংশ্লিষ্টতা এবং জঙ্গি হামলায় জড়িতরা অবস্থান করছেন।
এ কারণে দেশের সব কারাগারের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে ওই ঘটনার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আকতার জানিয়েছেন, প্রবেশপথে তল্লাশি বৃদ্ধির পাশাপাশি এপিবিএনের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।
এর আগে জুমার নামাজের সময় আশকোনায় র্যাবের নির্মাণাধীন সদর দফতরে বোমা হামলা চালানো হয়। এতে বোমা বহনকারী যুবক নিহত এবং দুই র্যাব সদস্য আহত হন। আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ