‘করোনা রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন হবে কঠোরভাবে’
নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন- ফাইল ছবি
করোনা রোধে সরকারি নির্দেশনা পুলিশ-প্রশাসন কঠোরভাবে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন ও সরকারের দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছেন, তারা অত্যন্ত কঠোরভাবে তাদের ওপর যে নির্দেশনা আছে সেগুলো বাস্তবায়ন করবেন। এখানে সেটির কোনো ব্যত্যয় হবে না।
তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকেই সহযোগিতা করতে হবে। আমরা দেখছি সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। সে ক্ষেত্রে সবাইকে সংযত আচরণ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে গণপরিবহন নেই। তবে বিভিন্ন অফিস তাদের প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীদের এনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করছে, সেক্ষেত্রে তারা নিজেরাই পরিবহনের ব্যবস্থা করেছে। এগুলো গণপরিবহন নয়।
বইমেলা খোলা রাখার বিষয়ে তিনি বলেন, গণপরিবহন চলছে না কিন্তু রিকশা চলছে। রিকশার ওপরে কোনো বিধিনিষেধ নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রিকশা অন্যান্য যানের চাইতে অনেক নিরাপদ।
প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে বইমেলা চলবে। এ বিষয়ে কর্তৃপক্ষ কঠোর নজরদারি রাখবে। বই কেনার উদ্দেশ্যেই আসবেন। এটাকে বিনোদন কেন্দ্র হিসেবে বা ঘুরে বেড়ানো- এরকম কোনো সুযোগ এখানে থাকবে না। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে তারা তাদের বইটি কিনে আবার গন্তব্যে ফিরে যাবেন।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়