কক্সবাজারের পথে খালেদা জিয়া
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশে কক্সবাজারের পথে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানে নিজের বাসভবন থেকে রওয়ানা দেন তিনি।
সফরপূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশের মহাপরিদর্শক আমাদের আশ্বস্ত করেছেন যে তারা চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করবে এবং পথিমধ্যে সব ধরনের সহযোগিতা করবে। একই সঙ্গে সরকারও সবধ ধরনের সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া বিদেশ থেকে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন যে রোহিঙ্গাদের দেখতে যাবেন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। সেই লক্ষে তিনি আজ সফর করছেন। তার এই সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যে আশার সৃষ্টি করেছেন।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, বরকতুল্লাহ বুলুসহ দলের সিনিয়র নেতারা চেয়ারপারসনের সঙ্গে এ সফরে যোগ দেন।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনীর দমন অভিযান শুরু হয়। এর পর থেকে পাঁচ লাখেরও বেশি মুসলিম রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয়।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়