ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে শর্ত পালন না করতে পারায় কাজী ফারুক আহম্মদের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্রুতই নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে।
বৃহস্পতিবার রাতে ইসির উপসচিব আবদুল হালিম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রজ্ঞাপন জারির জন্য ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ওই পত্রে সিগনেচারও করেছেন।
আবদুল হালিম খান বলেন, গত জুন মাসে তাদের নিবন্ধন বাতিলের জন্য সুপারিশ করে ইসি। তারপরে তারা সময় চায়। তাদের সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদেরকে ১৫ দিনের সময় দিয়েছিল। এরপর তাদেরকে শুনানির জন্য কমিশনে ডাকা হয়। শুনানির পরে আবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন রক্ষার জন্য প্রয়োজনীয় দলিল জমা দিতে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনকে ১৫ দিন সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন।
ইসির উপসচিব আরো বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য আবেদন করা প্রতিটি দলের অন্তত ১০০টি উপজেলায় নিজস্ব কার্যালয় থাকতে হবে। জেলা কার্যালয় ২২টিসহ কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। এসব তথ্য আমরা তাদের কাছে চেয়ে বারবার চিঠি দিলেও তারা দিতে ব্যর্থ হয়। মোট কথা হলো, একটি নিবন্ধিত রাজনৈতিক দলের যে যে গুণাবলী থাকা দরকার তাদের তা নেই।
উপসচিব আরো বলেন, আজ তাদের নিবন্ধন বাতিলের জন্য সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দ্রুতই তাদের নিবন্ধন বাতিলের জন্য প্রজ্ঞাপন জারি করা হবে। গেজেট জারির অনুমোদনও দিয়েছে। ইসি সচিব ওই গেজেটে সিগেনারও করেছে।
এর আগে চলতি বছরের গত ১২ জুন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন নামের একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে আজ কমিশন সভায়। অন্য সব রাজনৈতিক দলের মতো তাদের কাছে আমরা কিছু প্রতিবেদন চেয়েছিলাম। কিন্তু তারা দেয়নি। এর পরে ১৫ দিন সময় দিয়ে আমরা আবারো চেয়েছিলাম। কিন্তু তারা তখনো দেননি এবং শর্ত পূরণ করেনি। তাই তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। অথচ অন্য সব রাজনৈতিক দলই প্রতিবেদন জমা দিয়েছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ৮ অক্টোবর বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার তৎকালীন চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের নেতৃত্বে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ২০০৯ সালের ২৪ মে কাজী ফারুককে প্রশিকার চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এরপর দলটির কার্যক্রম মুখ থুবড়ে পড়ে।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ