এনআইএ-র হাতে গ্রেফতার সালাউদ্দিন পুত্র ইউসুফ
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপে অর্থনৈতিক সহায়তা দানের অভিযোগে হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের পুত্র সইদ শাহিদ ইউসুফকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ২০১১ সালের এক ষড়যন্ত্রে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে জম্মু-কাশ্মীর সরকারের কৃষি বিভাগের কর্মী সইদ শাহিদ ইউসুফকে।
সৌদি আরবে সক্রিয় হিজবুল সদস্য আজিজ আহমেদ ভাটের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও রয়েছে ইউসুফের বিরুদ্ধে। এনআইএ-র দাবি, ভাটের থেকে অর্থ নিয়ে ইউসুফ উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী শক্তিগুলিকে রসদ জুগিয়েছে।
প্রসঙ্গত, গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, উপত্যকায় ধারাবাহিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামলানোর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রাক্তন ডিরেক্টর দীনেশ্বর শর্মাকে। আর তারপর দিনই এনআইএ-র হাতে স্বয়ং সালাউদ্দিন পুত্রের গ্রেফতারিকে বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সরকার আলোচনায় ভরসা রাখলেও তা যে এনআইএ কর্মকাণ্ডকে কোনওভাবেই ব্যহত করবে না তা স্পষ্ট হয়ে গেল একদিনের মধ্যেই।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ